অনলাইনে মৌজা ম্যাপ অনুসন্ধান করতে চাচ্ছেন? যেকোনো মৌজার জমির ম্যাপ দেখতে পারবেন অনলাইনে। এছাড়া, মৌজার কপি সংগ্রহ করার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
অনলাইনে মৌজা ম্যাপ অনুসন্ধান করার পদ্ধতি এবং মৌজা ম্যাপ সংগ্রহ করার জন্য আবেদন করার পদ্ধতি দেখানো হয়েছে এই পোস্টে। বাংলাদেশের প্রায় সকল মৌজার ম্যাপ অনলাইন করা হয়েছে। ফলে, মৌজার ঠিকানা নির্বাচন করেই মৌজা ম্যাপ দেখতে ও আবেদন করতে পারবেন।
তো চলুন, কিভাবে ঘরে বসে মৌজা ম্যাপ দেখতে হয় এবং আবেদন করতে হয় সেই পদ্ধতিটি বিস্তারিত জেনে নেয়া যাক।
এই পোস্টের বিষয়বস্তু
মৌজা ম্যাপ অনুসন্ধান করার নিয়ম
অনলাইনে মৌজা ম্যাপ অনুসন্ধান করতে ভিজিট করুন https://dlrms.land.gov.bd ওয়েবসাইট। অথবা, https://land.gov.bd ওয়েবসাইট ভিজিট করে নিচের দিকে স্ক্রোল করে ভূমি রেকর্ড ও ম্যাপ সেকশনে ক্লিক করুন।
অতঃপর, যে ওয়েবসাইটে নিয়ে আসবে, সেখানে মৌজা ম্যাপ অপশনটি সিলেক্ট করতে হবে। অতঃপর, যে মৌজার ম্যাপ দেখতে চাচ্ছেন সেই মৌজার ঠিকানা নির্বাচন করতে হবে।
এজন্য, শুরুতেই মৌজার ঠিকানা অনুযায়ী বিভাগের নাম – জেলার নাম – উপজেলা/থানার নাম সিলেক্ট করুন। তারপর, সার্ভে টাইপ ঘরের ভিতর থেকে আর এস/বি এস/সি এস/এস এ বা যেটি প্রযোজ্য, সেটি সিলেক্ট করুন। তালিকা থেকে মৌজা খুঁজে সিলেক্ট করুন বা জেএল নং লিখে মৌজা খুঁজে বের করে সিলেক্ট করুন।
তারপর, সিট নং এর উপর ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলেই পপআপ আকারে উক্ত মৌজার ম্যাপ দেখতে পারবেন। তবে, অনেক সময় প্রিভিউ নাও দেখাতে পারে। সেক্ষেত্রে, মৌজা ম্যাপটি দেখতে চাইলে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার পদ্ধতি নিচে দেখানো হয়েছে।
অনলাইনে মৌজা ম্যাপ আবেদন করার নিয়ম
অনলাইনে মৌজা ম্যাপ আবেদন করতে উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে ম্যাপটি অনুসন্ধান করুন। অথবা, নিচের তালিকায় উল্লিখিত ধাপগুলো অনুসরণ করেও ম্যাপ অনুসন্ধান করতে পারেন।
- মৌজা ম্যাপ দেখতে ভিজিট করুন https://dlrms.land.gov.bd ওয়েবসাইট।
- মৌজা ম্যাপ অপশনটি সিলেক্ট করুন।
- বিভাগ – জেলা – উপজেলা/থানা সিলেক্ট করুন।
- সার্ভে টাইপ ঘরের ভিতর সার্ভে সিলেক্ট করুন।
- মৌজার তালিকা থেকে আপনার মৌজা সিলেক্ট করুন।
- সিট নং এর উপর ডাবল ক্লিক করলেই মৌজার তথ্য দেখতে পাবেন।
মৌজার তথ্য পপআপ আকারে আসলে ঝুড়িতে রাখুন বাটন দেখতে পাবেন। ঝুড়িতে রাখুন বাটনে ক্লিক করে মৌজাটি ঝুড়িতে যুক্ত করুন। তারপর, উপরে ডান দিকে ঝুড়ি আইকনে ক্লিক করতে হবে। সেখানে, মৌজার অনলাইন কপি নিতে চান নাকি সার্টিফাইড কপি, সেটি সিলেক্ট করুন।
তারপর, জেলা প্রশাসকের কার্যালয় সিলেক্ট করুন এবং নিচের দিকে চেকআউট করুন বাটনে ক্লিক করুন। এখানে ক্লিক করলে ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট land.gov.bd তে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। সেখানে, আপনার পূর্বের একাউন্ট থাকলে লগইন করুন।
একাউন্ট না থাকলে নতুন করে একটি একাউন্ট নিবন্ধন করুন। তারপর, যেসব তথ্য চাওয়া হবে, সেগুলো আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে প্রদান করবেন। এভাবে সকল তথ্য দেয়া হলে প্রোফাইলের অগ্রগতি ১০০% হবে।
অতঃপর, মৌজা ম্যাপ আবেদন ফি পেমেন্ট করতে হবে। এজন্য, পেমেন্ট অপশনে গিয়ে বিকাশ/নগদ/রকেট/উপায় দিয়ে পেমেন্ট করতে পারবেন। অথবা, যেকোনো ব্যাংকের কার্ড দিয়েও পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করা হলে মৌজা ম্যাপ আবেদন কপি ডাউনলোড হবে।
এই আবেদন কপিটি প্রিন্ট করে নিতে হবে। যদি প্রিন্টার না থাকে, আবেদন কপিটি যেকোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিতে হবে। অতঃপর, উক্ত আবেদনের কপিতে নির্ধারিত তারিখে আবেদনের কপিটি সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় যেতে হবে।
সেখানে আবেদনের কপি জমা দিয়ে মৌজা ম্যাপটি সংগ্রহ করতে পারবেন। দেশের ভিতর থেকে আবেদন করলে মৌজা ম্যাপ বা খতিয়ানের কপি সরাসরি জেলা প্রশাসকের কার্যালয় থেকে সংগ্রহ করতে পারবেন। যদি দেশের বাইরে থেকে নিতে চান, তাহলে ডাকযোগে নিতে পারবেন।
এই পদ্ধতি অনুসরণ করে যেকোনো মৌজার ম্যাপ অনলাইনে অনুসন্ধান করতে পারবেন এবং ম্যাপ সংগ্রহ করার জন্য আবেদন করতে পারবেন।
FAQ
মৌজা ম্যাপ বা নকশা আসলে কী কাজে লাগে?
সহজ কথায়, মৌজা ম্যাপ হলো আপনার জমির একটি মানচিত্র। এতে জমির সীমানা এবং দাগ নম্বর দেওয়া থাকে। আপনার জমিটি ঠিক কোথায় অবস্থিত, এর আকার কেমন এবং চারপাশের সীমানা কী—তা এই ম্যাপ দেখলেই পরিষ্কার বোঝা যায়।
অনলাইনে ম্যাপ দেখলে কি কোনো টাকা দিতে হয়?
না, শুধু দেখার জন্য কোনো টাকা লাগে না। আপনি dlrms.land.gov.bd সাইটে গিয়ে ফ্রিতেই আপনার মৌজার ম্যাপটি দেখে নিতে পারেন। তবে আপনি যদি এই ম্যাপের সার্টিফাইড কপি বা হাতে পাওয়া যাবে এমন কোনো প্রিন্ট কপি নিতে চান, তবে আপনাকে নির্দিষ্ট সরকারি ফি দিয়ে আবেদন করতে হবে।
আমার মৌজার ম্যাপটি অনলাইনে খুঁজে পাচ্ছি না কেন?
সারা দেশের সব মৌজা ম্যাপ এখনো ডিজিটাল বা অনলাইন করা শেষ হয়নি। ভূমি মন্ত্রণালয় এই কাজটির ওপর গুরুত্ব দিচ্ছে, তবে কিছু দুর্গম এলাকা বা পুরোনো জরিপের ম্যাপ এখনো সার্ভারে যুক্ত নাও থাকতে পারে। অনলাইনে না পেলে আপনাকে সরাসরি জেলার রেকর্ড রুমে (ডিসি অফিস) যোগাযোগ করতে হবে।
সিট নম্বর বলতে কী বোঝায়?
একটি মৌজা বা গ্রাম অনেক সময় আয়তনে অনেক বড় হয়, যা একটি মাত্র কাগজে আঁকা সম্ভব হয় না। তাই একটি বড় মৌজাকে কয়েকটি খণ্ডে বা ভাগে ভাগ করে আঁকা হয়। এই একেকটি ভাগকে বলা হয় ‘শিট’। আপনার জমির দাগ নম্বরটি ১, ২ নাকি ৩ নম্বর শিটে আছে, তা জানা থাকলে ম্যাপ খুঁজে বের করা অনেক সহজ হয়।
অনলাইন থেকে পাওয়া ম্যাপ কি দাপ্তরিক কাজে ব্যবহার করা যাবে?
অনলাইনে আপনি যে ম্যাপটি দেখেন, সেটি মূলত আপনার জমি সম্পর্কে ধারণা নেওয়ার জন্য। কোনো আইনি কাজ, জমি পরিমাপ বা কোর্ট-কাছারির কাজে ব্যবহারের জন্য আপনাকে অবশ্যই ওয়েবসাইট থেকে ‘সার্টিফাইড কপি’-র জন্য আবেদন করতে হবে। অনলাইন থেকে দেখা ম্যাপ বা স্ক্রিনশট অনেক সময় দাপ্তরিক কাজে গ্রহণযোগ্য হয় না।
দাগ নম্বর দিয়ে কি সরাসরি ম্যাপের নিজের জমিটি চেনা যায়?
হ্যাঁ, অনলাইন পোর্টালে মৌজা সিলেক্ট করার পর দাগ নম্বর দিয়ে সার্চ করার অপশন থাকে। এতে পুরো ম্যাপের মধ্যে আপনার নির্দিষ্ট জমিটি কোথায় আছে, তা উজ্জ্বল হয়ে দেখায়। ফলে অনেকগুলো দাগের ভিড়ে নিজের জমিটি খুঁজে পেতে কষ্ট হয় না।
ম্যাপে যদি জমির সীমানা ভুল থাকে তবে কী করণীয়?
ম্যাপে ভুল থাকা মানে অনেক বড় সমস্যা। যদি দেখেন ম্যাপে জমির সীমানা বা নকশা ভুল এসেছে, তবে আপনাকে সেটেলমেন্ট অফিসে যোগাযোগ করতে হবে। জরিপ চলাকালীন এটি সংশোধন করা সহজ, কিন্তু চূড়ান্ত গেজেট হয়ে গেলে তা সংশোধনের জন্য ‘ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল’-এ মামলার প্রয়োজন হতে পারে।
সারকথা
কিভাবে অনলাইনে মৌজা ম্যাপ দেখতে হয় এবং আবেদন করতে হয় সেটি দেখানো হয়েছে এই পোস্টে। এছাড়াও, আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের খতিয়ান যাচাই করার এবং আবেদন করার পদ্ধতি শেয়ার করা হয়ে থাকে। বিস্তারিত জানতে অন্যান্য পোস্টগুলো পড়ুন।





