বি এস খতিয়ান যাচাই করতে চাচ্ছেন কিন্তু নিয়ম জানেন না? ঘরে বসে অনলাইনে বি এস খতিয়ানের তথ্য যাচাই করতে পারবেন অনেক সহজেই। বিস্তারিত থাকছে এই পোস্টে।
বি এস খতিয়ান হলো একটি সার্ভে খতিয়ান। অন্যান্য সার্ভে খতিয়ানের মতো এই খতিয়ানের তথ্যও অনলাইনে যাচাই করা যায়। জমির মালিকের নাম, জমির মোট পরিমাণ, দাগ নং এবং খতিয়ান নং সহ বিস্তারিত তথ্য দেখতে পারবেন। এছাড়া, খতিয়ান আবেদন করতে পারবেন।
কীভাবে অনলাইনে বি এস খতিয়ান অনুসন্ধান করতে হয় সেটি দেখানো হয়েছে এই পোস্টে। শেষ অব্দি পড়ুন।
এই পোস্টের বিষয়বস্তু
বি এস খতিয়ান যাচাই করার নিয়ম
অনলাইনে বি এস খতিয়ান অনুসন্ধান করতে ভিজিট করুন https://dlrms.land.gov.bd ওয়েবসাইট। এটি ভূমি সেবা মন্ত্রণালয়ের ভূমি রেকর্ড ও ম্যাপ যাচাই করার ওয়েবসাইট। অতঃপর, সার্ভে খতিয়ান অপশনটি সিলেক্ট করুন। ডিফল্টভাবে এটিই সিলেক্ট করা থাকে।
অতঃপর, জমির ঠিকানা অনুযায়ী বিভাগের নাম, জেলার নাম, উপজেলা/থানার নাম সিলেক্ট করুন। তারপর, খতিয়ানের ধরণ ঘরের ভিতর বি এস খতিয়ান নির্বাচন করুন। মৌজার তালিকা থেকে জমির মৌজা খুঁজে বের করে ক্লিক করুন। অথবা, জেএল নং লিখেও তালিকা থেকে সহজেই মৌজা বের করতে পারবেন।
অতঃপর, খতিয়ানের তালিকা থেকে খতিয়ানটি খুঁজে বের করুন। এজন্য, খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন। অথবা, অধিকতর অনুসন্ধান অপশনে ক্লিক করে জমির দাগ নং কিংবা মালিকের নাম লিখে জমির খতিয়ান খুঁজে বের করতে পারবেন। এছাড়া, খতিয়ানের তালিকা স্ক্রোল করেও সংশ্লিষ্ট খতিয়ানটি খুঁজে বের করতে পারেন।
খতিয়ান খুঁজে পাওয়ার পর ডাবল ক্লিক করতে হবে। তাহলে, পপআপ আকারে খতিয়ানের বিস্তারিত তথ্য দেখতে পারবেন। এখানে থেকেই খতিয়ান আবেদন করতে পারবেন। বিস্তারিত পদ্ধতি নিচে আলোচনা করা হয়েছে।
অনলাইনে বি এস খতিয়ান চেক
অনলাইনে বি এস খতিয়ান চেক করতে জমির ঠিকানা এবং মৌজা সহ খতিয়ান নং অথবা মালিকের নাম অথবা দাগ নং জানা থাকতে হবে। এই জিনিসগুলো জানা থাকলে নিচের তালিকায় উল্লিখিত ধাপগুলো অনুসরণ করে খুব সহজেই খতিয়ান চেক করতে পারবেন।
- শুরুতেই ভিজিট করুন https://land.gov.bd ওয়েবসাইট।
- নিচের দিকে স্ক্রোল করে ভূমি রেকর্ড ও ম্যাপ সেকশনে ক্লিক করুন।
- নতুন ওয়েবসাইটে নিয়ে আসলে সার্ভে খতিয়ান অপশনে ক্লিক করুন।
- জমির ঠিকানা অনুযায়ী বিভাগ -> জেলা -> উপজেলা/থানা সিলেক্ট করুন।
- খতিয়ানের ধরণ ঘরের ভিতর থেকে বি এস খতিয়ান সিলেক্ট করুন।
- মৌজার তালিকা থেকে মৌজা খুঁজে বের করে সিলেক্ট করুন বা জেএল নং লিখে মৌজা খুঁজুন।
- খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন বা তালিকা থেকে খতিয়ান খুঁজে বের করুন।
এভাবে খতিয়ান খুঁজে পেলে পরপর দুইবার ক্লিক করুন। খতিয়ান খুঁজে না পেলে অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করুন। এখানে, জমির দাগ নং অথবা মালিকের নাম লিখে সার্চ করুন। খতিয়ান খুঁজে পেলে পরপর দুইবার ক্লিক করলে খতিয়ানের তথ্য দেখতে পারবেন।
বি এস খতিয়ান আবেদন করার নিয়ম
অনলাইনে বি এস খতিয়ান আবেদন করার মাধ্যমে খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপি সংগ্রহ করতে পারবেন। খতিয়ান আবেদন করার জন্য আবেদন ফি জমা দিতে হয়। আবেদন করার পদ্ধতি নিচে বিস্তারিত দেখানো হয়েছে।
খতিয়ান আবেদন করার জন্য উপরে উল্লিখিত দুইটি পদ্ধতির যেকোনো একটি অনুসরণ করে খতিয়ান যাচাই করুন। তারপর, ঝুড়িতে রাখুন বাটন পাওয়া যাবে। এই বাটনে ক্লিক করে খতিয়ানটি ঝুড়িতে যুক্ত করুন।
অতঃপর, উপরে ডান দিকে ঝুড়ি আইকনে ক্লিক করুন। খতিয়ানের অনলাইন কপি নিতে চান নাকি সার্টিফাইড কপি, সেটি সিলেক্ট করুন। জেলা প্রশাসকের কার্যালয় সিলেক্ট করে নিচের দিকে চেকআউট করুন বাটনে ক্লিক করুন। তাহলে land.gov.bd ওয়েবসাইটে নিয়ে যাবে।
এখানে, একটি নতুন একাউন্ট নিবন্ধন করুন অথবা পূর্বের একাউন্ট থাকলে লগইন করুন। তারপর, ভোটার আইডি কার্ডের তথ্য অনুযায়ী সকল তথ্য প্রদান করে প্রোফাইলের অগ্রগতি ১০০% করুন। অতঃপর, খতিয়ান আবেদন ফি অনলাইন কপির ক্ষেত্রে ১০০ টাকা এবং সার্টিফাইড কপির ক্ষেত্রে ১৪০ টাকা পেমেন্ট করুন।
খতিয়ান ফি পেমেন্ট করার জন্য বিকাশ/নগদ সহ যেকোনো মোবাইল ব্যাংকিং মাধ্যম অথবা ব্যাংকের কার্ড ব্যবহার করুন। আবেদন ফি পেমেন্ট করা হলে আবেদনের একটি কপি ডাউনলোড করতে হবে। উক্ত আবেদনের কপিটি প্রিন্ট করে নিতে হবে। আবেদনের কপিতে নির্ধারিত তারিখে আবেদনের কপিটি সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় যেতে হবে।
জেলা প্রশাসকের কার্যালয়ের নির্ধারিত স্থানে আবেদনের কপিটি জমা দিয়ে খতিয়ান সংগ্রহ করতে পারবেন। এই পদ্ধতি অনুসরণ করে যেকোনো জমির খতিয়ান অনলাইনে আবেদন করতে পারবেন এবং সেটি সংগ্রহ করতে পারবেন।
FAQ
বি এস খতিয়ান কী ?
সহজ কথায় বলতে গেলে, এটি হলো আমাদের দেশে বর্তমানে চলমান বা একদম লেটেস্ট ভূমি জরিপ। পাকিস্তান আমলের এস এ বা পরবর্তী আর এস জরিপের পর বর্তমান দখল ও মালিকানার ভিত্তিতে যে নতুন রেকর্ড তৈরি করা হয়েছে, তাকেই বি এস খতিয়ান বলা হয়।
অনলাইনে কীভাবে বি এস খতিয়ান যাচাই করবো?
ভূমি মন্ত্রণালয়ের land.gov.bd পোর্টালে গিয়ে ‘ভূমি রেকর্ড ও ম্যাপ’ অপশনে যান। সেখানে আপনার বিভাগ, জেলা, উপজেলা ও মৌজা সিলেক্ট করুন। এরপর খতিয়ানের তালিকায় ‘বি এস’ নির্বাচন করে খতিয়ান নম্বর বা দাগ নম্বর দিলে মালিকের নামসহ সব তথ্য দেখতে পাবেন।
অনলাইনে সার্চ করে কেন আমার বি এস খতিয়ান খুঁজে পাচ্ছি না?
এর কয়েকটা কারণ থাকতে পারে। প্রথমত, আপনার এলাকায় হয়তো বি এস জরিপের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি বা ডাটাগুলো অনলাইনে আপলোড করা হয়নি। দ্বিতীয়ত, অনেক সময় তথ্যে ভুল থাকলে বা মৌজা ঠিকমতো সিলেক্ট না করলে তথ্য আসে না। এমন হলে স্থানীয় ভূমি অফিস বা ডিসি অফিসের রেকর্ড রুমে যোগাযোগ করুন।
বি এস এবং আর এস খতিয়ানের মধ্যে প্রধান পার্থক্য কী?
পার্থক্যটা মূলত সময়ের। আর এস হলো আগের করা একটি সংশোধিত জরিপ, আর বি এস হলো একদম বর্তমান বা আধুনিক জরিপ। বি এস খতিয়ান আর এস-এর পরবর্তী সময়ের দলিল, তাই বর্তমান মালিকানা বা সীমানা বুঝতে বি এস খতিয়ানই সবচেয়ে বেশি কার্যকর।
জমি কেনার সময় কি শুধু বি এস খতিয়ান দেখলেই চলে?
বি এস খতিয়ান বর্তমান মালিকানা নিশ্চিত করে ঠিকই, কিন্তু শুধু এটি দেখাই যথেষ্ট নয়। আপনার বিক্রেতা জমিটি কীভাবে পেলেন তা নিশ্চিত হতে পূর্বের আর এস বা এস এ খতিয়ানের সাথে ধারাবাহিকতা মিলিয়ে দেখা জরুরি। তবে নামজারি বা বর্তমান খাজনা দেওয়ার জন্য বি এস খতিয়ান থাকাটা আবশ্যক।
অনলাইন থেকে পাওয়া বি এস খতিয়ানের তথ্য কি সব কাজে ব্যবহার করা যাবে?
অনলাইনে আপনি যে তথ্যটি দেখেন, সেটি মূলত আপনার জমি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য। কিন্তু জমি কেনা-বেচা, ব্যাংক লোন বা আইনি ঝামেলার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ‘সার্টিফাইড কপি’ বা মূল পর্চা সংগ্রহ করতে হবে। এটিও আপনি অনলাইন থেকে আবেদন করে ডাকযোগে সংগ্রহ করতে পারবেন।
বি এস খতিয়ানে ভুল থাকলে তা সংশোধন করার নিয়ম কী?
যদি বি এস খতিয়ানে আপনার নাম বা দাগ নম্বরে কোনো ভুল থাকে, তবে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। যদি জরিপটি একদম নতুন হয় এবং চূড়ান্ত গ্যাজেট না হয়ে থাকে, তবে সেটেলমেন্ট অফিসে গিয়ে আপত্তি বা আপিল করা যায়। আর যদি খতিয়ান চূড়ান্ত হয়ে যায়, তবে দেওয়ানি আদালতে বা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করে তা সংশোধন করতে হয়।
সারকথা
অনলাইনে বি এস খতিয়ান যাচাই করার নিয়ম এবং বি এস খতিয়ান আবেদন করার নিয়ম দেখানো হয়েছে এই পোস্টে। যারা বি এস খতিয়ান চেক করতে চাচ্ছেন কিন্তু নিয়ম জানেন না, তারা পোস্টটি শুরু থেকে শেষ অব্দি পড়লে ঘরে বসেই খতিয়ান অনুসন্ধান করতে পারবেন।
এছাড়াও, আমাদের ওয়েবসাইটে অন্যান্য সার্ভে খতিয়ান এবং নামজারি খতিয়ান অনুসন্ধান করার পদ্ধতি দেখানো হয়েছে। চাইলে সেগুলো পড়তে পারেন।





