নামজারি খতিয়ান অনলাইনে অনুসন্ধান করার নিয়ম ২০২৬

অনলাইনে নামজারি খতিয়ান অনুসন্ধান করতে চাচ্ছেন কিন্তু নিয়ম জানেন না? নামজারি খতিয়ান যাচাই করার পদ্ধতি জানতে পারবেন এই পোস্টে।

নামজারি খতিয়ান যাচাই করার মাধ্যমে যেকোনো জমির মালিকের নাম যাচাই করার পাশাপাশি জমির মোট পরিমাণ, খতিয়ান নং, দাগ নং জানতে পারবেন। এছাড়াও, জমির খতিয়ান সংগ্রহ করতে চাইলে অনলাইন কপি বা সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন।

তো চলুন, কীভাবে ঘরে বসে অনলাইনে নামজারি খতিয়ান অনুসন্ধান করতে হয়ে জেনে নেয়া যাক।

নামজারি খতিয়ান অনুসন্ধান

অনলাইনে নামজারি খতিয়ান যাচাই করতে ভিজিট করতে হবে land.gov.bd ওয়েবসাইট। এরপর, নিচের দিকে স্ক্রোল করে ভূমি রেকর্ড ও ম্যাপ সেকশনে ক্লিক করতে হবে। তাহলে, খতিয়ান যাচাই করার ওয়েবসাইটে নিয়ে যাবে।

অথবা সরাসরি https://dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। এরপর, নামজারি খতিয়ান সেকশনে ক্লিক করুন। এখানে, আপনার জমির ঠিকানা অনুযায়ী বিভাগের নাম সিলেক্ট করুন, জেলার নাম, উপজেলা/থানার নাম সিলেক্ট করুন। অতঃপর, জমির মৌজা সিলেক্ট করুন।

নামজারি খতিয়ান অনুসন্ধান
নামজারি খতিয়ান অনুসন্ধান

মৌজা মনে না থাকলে জেএল নং লিখেও মৌজা খুঁজে বের করে সিলেক্ট করতে পারবেন। অতঃপর, খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন। অথবা খতিয়ানের তালিকা থেকে খতিয়ান খুঁজে বের করে ডাবল ক্লিক করুন। এভাবে খুঁজে না পেলে অধিকতর অনুসন্ধান অপশন ব্যবহার করতে পারেন।

অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে জমির দাগ নং বা জমির মালিকের নাম লিখে খতিয়ান খুঁজে বের করতে পারবেন। খতিয়ান খুঁজে পেলে জমির সকল তথ্য দেখতে পারবেন। এখানে, জমির মোট পরিমাণ, জমির মালিকের নাম, দাগ নং এবং খতিয়ান নং জানতে পারবেন।

নামজারি খতিয়ান যাচাই
নামজারি খতিয়ান যাচাই

এছাড়াও, খতিয়ান সংগ্রহ করতে চাইল এখানে থেকেই খতিয়ানের জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার পদ্ধতি নিচে দেখানো হয়েছে।

নামজারি খতিয়ান অনলাইনে যাচাই

নামজারি খতিয়ান যাচাই করার মাধ্যমে জমির মালিকানা যাচাই করতে পারবেন। জমির পরিমাণ জানতে পারবেন। জমির দাগ নং ও খতিয়ান নং জানতে পারবেন। এছাড়া, জমির খতিয়ান সংগ্রহ করতে চাইলেও খতিয়ান যাচাই করতে হবে। নিচে তালিকা আকারে পদ্ধতি দেখানো হয়েছে।

  • শুরুতেই ভিজিট করুন https://dlrms.land.gov.bd ওয়েবসাইট।
  • এরপর, নামজারি খতিয়ান সেকশনটি সিলেক্ট করুন।
  • বিভাগ – জেলা – উপজেলা/থানা সিলেক্ট করুন।
  • মৌজা সিলেক্ট করুন বা জেএল নং লিখে সার্চ করে মৌজা সিলেক্ট করুন।
  • জমির খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করে খতিয়ান সিলেক্ট করুন।
  • অথবা, খতিয়ানে তালিকা থেকে খতিয়ান খুঁজে পরপর দুইবার ক্লিক করুন।
  • এছাড়া, অধিকতর অনুসন্ধান অপশনে ক্লিক করে দাগ নং বা মালিকের নাম লিখেও খতিয়ান খুঁজে বের করতে পারবেন।

খতিয়ান খুঁজে পেলে পরপর দুইবার ক্লিক করতে হবে। ক্লিক করলে খতিয়ানের তথ্য পপআপ আকারে দেখতে পারবেন। এখানে, ঝুড়িতে রাখুন বাটনে ক্লিক করে খতিয়ানের জন্য আবেদন করতে পারবেন। নিচে পদ্ধতি দেখানো হয়েছে।

নামজারি খতিয়ান অনলাইনে আবেদন

নামজারি খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপি সংগ্রহ করতে চাইলে উপরে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করে জমির খতিয়ান যাচাই করুন। এরপর, ঝুড়িতে রাখুন বাটনে ক্লিক করে জমির খতিয়ানটি ঝুড়িতে যুক্ত করুন।

অতঃপর, উপরে ডান দিকে ঝুড়ি আইকনে ক্লিক করুন। এখানে, উক্ত খতিয়ানটি দেখতে পারবেন। খতিয়ানের অনলাইন কপি নিতে চান নাকি সার্টিফাইড কপি, সেটি সিলেক্ট করুন। এরপর, জেলা প্রশাসকের কার্যালয় সিলেক্ট করুন। সবশেষে, নিচের দিকে চেকআউট করুন বাটনে ক্লিক করুন।

নামজারি খতিয়ান চেক
নামজারি খতিয়ান চেক

তাহলে land.gov.bd ওয়েবসাইটে নিয়ে যাবে। সেখানে, আপনার পূর্বের একাউন্ট থাকলে লগইন করুন। একাউন্ট না থাকলে নতুন একটি একাউন্ট রেজিস্ট্রেশন করুন। এরপর, আপনার ভোটার আইডি কার্ডের তথ্য অনুযায়ী সকল তথ্য প্রদান করুন এবং প্রোফাইলের অগ্রগতি ১০০% করুন।

অতঃপর, খতিয়ান আবেদন ফি পেমেন্ট করতে হবে। অনলাইন কপি এবং সার্টিফাইড কপির জন্য আবেদন ফি এর পরিমাণ ভিন্ন হয়ে থাকে। আবেদন ফি পেমেন্ট করার পর আবেদনের একটি কপি ডাউনলোড করতে পারবেন।এ ই আবেদনের কপিটি প্রিন্ট করে নিতে হবে।

আপনার নিজের প্রিন্টার না থাকলে যেকোনো ফটোস্ট্যাট এর দোকানে গিয়ে আবেদনের কপিটি প্রিন্ট করে নিন। এরপর, সেই কপিটিতে নির্ধারিত তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হতে হবে। সেখানে, আবেদনের কপিটি জমা দিয়ে আপনার আবেদন করা জমির নামজারি খতিয়ান সংগ্রহ করতে পারবেন।

সারকথা

এই পোস্টে দেখানো পদ্ধতি অনুসরণ করে যেকোনো জমির নামজারি খতিয়ান অনলাইনে অনুসন্ধান করতে পারবেন। এছাড়া, জমির খতিয়ান সংগ্রহ করতে চাইলে কীভাবে খতিয়ানের জন্য আবেদন করতে হয় সেটিও দেখানো হয়েছে এই পোস্টে। বিভিন্ন ধরনের সার্ভে খতিয়ান যাচাই করার পদ্ধতি জানতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্টগুলো পড়ুন।

FAQ

নামজারি করতে কত টাকা খরচ হয়?

বর্তমানে সরকার নির্ধারিত নামজারি ফি মোট ১,১৭০ টাকা। এর মধ্যে আবেদনের সময় ২০ টাকা এবং নোটিশ জারি ফি ৫০ টাকা দিতে হয়। আবেদন মঞ্জুর হওয়ার পর খতিয়ান ও ডিসিআর ফি বাবদ ১,১০০ টাকা জমা দিতে হয়। মনে রাখবেন, এই ফিগুলো অনলাইনেই পরিশোধ করা যায়।

নামজারি হতে কতদিন সময় লাগে?

সব কাগজপত্র ঠিকঠাক থাকলে এবং আবেদনে কোনো ভুল না থাকলে সাধারণত ২৮ থেকে ৪৫ কার্যদিবসের মধ্যে নামজারি সম্পন্ন হয়ে যায়। তবে বিশেষ ক্ষেত্রে বা দাপ্তরিক যাচাই-বাছাইয়ের কারণে সময় কিছুটা কম-বেশি হতে পারে।

নামজারি করতে কী কী কাগজপত্র প্রয়োজন হয়?

সাধারণত জমির মূল দলিল, আগের খতিয়ানের কপি (এসএ, আরএস বা বিএস), সর্বশেষ খাজনা দেওয়ার রশিদ (দাখিলা) এবং আবেদনকারীর এনআইডি কার্ডের কপি প্রয়োজন হয়। উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি হলে ওয়ারিশান সনদেরও প্রয়োজন পড়ে।

আবেদন করার পর এর আপডেট কীভাবে জানব?

এখন আর অফিসে গিয়ে খোঁজ নেওয়ার প্রয়োজন নেই। আপনি land.gov.bd ওয়েবসাইটে গিয়ে ‘আবেদনের অবস্থা’ অপশনে আপনার আবেদন আইডি ও মোবাইল নম্বর দিয়ে বর্তমান অবস্থা চেক করতে পারবেন। এছাড়া আপনার মোবাইলে এসএমএস-এর মাধ্যমেও আপডেট জানানো হয়।

অনলাইনে নামজারি খতিয়ান কীভাবে যাচাই করব?

নামজারি হয়ে গেলে আপনি ই-নামজারি পোর্টাল থেকে খতিয়ান নম্বর বা দাগ নম্বর দিয়ে এটি যাচাই করতে পারবেন। এছাড়া কিউআর কোড (QR Code) স্ক্যান করেও খতিয়ানটি আসল কি না তা নিশ্চিত হওয়া যায়।

অন্যান্য পোস্টগুলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *