সর্বশেষ পোস্টসমূহ
Vumisheba হলো ভূমি সংক্রান্ত তথ্য এবং সমস্যার সমাধানমূলক ব্লগ ওয়েবসাইট। এখানে, বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের অধিকে যেসব সেবা রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করা হয় এবং দেশের ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয়।
ভূমি সেবা একটি আনঅফিসিয়াল ব্লগ ওয়েবসাইট। অর্থাৎ, এটি কোনো সরকারি ওয়েবসাইট নয় বা কোনো সরকারি প্রতিষ্ঠানের সাথে এই ওয়েবসাইটের কোনো সম্পর্ক নেই। ইন্টারনেটে থাকা বিভিন্ন তথ্য একত্র করে আমরা ব্লগ আকারে প্রকাশ করে থাকি।
ই নামজারি খতিয়ান অনুসন্ধান, নামজারি খতিয়ান আবেদন এবং নামজারি আবেদন যাচাই সহ বিভিন্ন ধরনের সার্ভে খতিয়ান কীভাবে অনলাইনে অনুসন্ধান করতে হয় এবং সেসব খতিয়ান সংগ্রহ করতে চাইলে অনলাইনে আবেদন করার পদ্ধতি নিয়েও আলোচনা করা হয় আমাদের এই ওয়েবসাইটে।
ভূমি সংক্রান্ত তথ্য জানতে vumisheba.com লিখে গুগলে সার্চ করে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করুন অথবা ব্রাউজারের অ্যাড্রেস বারে vumisheba.com লিখে এন্টার করুন।
আর এস খতিয়ান অনুসন্ধান
সার্ভে খতিয়ানের মাঝে আর এস খতিয়ান একটি। এই খতিয়ান অনলাইনে অনুসন্ধান করা যায়। অনলাইনে আর এস খতিয়ান যাচাই করতে ভিজিট করুন https://dlrms.land.gov.bd ওয়েবসাইট। পূর্বে এটি eporcha.gov.bd ওয়েবসাইটে যাচাই করা যেতো।
উপরোক্ত ওয়েবসাইট ভিজিট করার পর সার্ভে খতিয়ান সিলেক্ট করতে হবে। এরপর, আপনার জমির ঠিকানা নির্বাচন করুন। এজন্য, বিভাগের নাম – জেলার নাম – উপজেলা/থানার নাম সিলেক্ট করুন। অতঃপর, খতিয়ানের ধরন ঘর থেকে আর এস খতিয়ান সিলেক্ট করুন।
এরপর, মৌজার ঘর থেকে মৌজা সিলেক্ট করুন কিংবা জেএল নং লিখে সার্চ করুন। অতঃপর, খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন বা তালিকা থেকে খতিয়ান খুঁজে বের করে পরপর দুইবার ক্লিক করুন। তাহলে খতিয়ানের তথ্য দেখতে পারবেন। এই পদ্ধতিটি ছবিসহ আরও বিস্তারিত জানতে নিচের বাটনে ক্লিক করুন।
নামজারি খতিয়ান অনুসন্ধান
যেকোনো জমির মালিকানা যাচাই, জমির পরিমাণ যাচাই এবং খতিয়ান সংগ্রহ করতে চাইলে নামজারি খতিয়ান অনলাইনে অনুসন্ধান করতে হয়। নামজারি খতিয়ান অনলাইনে যাচাই করতে ভিজিট করুন https://dlrms.land.gov.bd ওয়েবসাইট এবং নামজারি খতিয়ান সেকশনে ক্লিক করুন।
এরপর, আপনার জমির ঠিকানা অনুযায়ী বিভাগের নাম, জেলার নাম, উপজেলা/থানার নাম সিলেক্ট করুন। মৌজা নাম সিলেক্ট করুন বা জেএল নং লিখে সার্চ করুন। অতঃপর, খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন বা তালিকা থেকে খতিয়ান খুঁজে বের করে দুইবার ক্লিক করুন।
খতিয়ান খুঁজে পেলে পরপর দুইবার ক্লিক করলে খতিয়ানের বিস্তারিত তথ্য দেখতে পারবেন। এখানে থেকেই খতিয়ানের আবেদন করতে পারবেন। আরও বিস্তারিত পদ্ধতি ছবিসহ দেখতে নিচের বাটনে ক্লিক করুন।
ই নামজারি যাচাই
ই নামজারি আবেদন করার পর আবেদন অনুমোদন হয়েছে কিনা জানার জন্য ই নামজারি যাচাই করতে হয়। অনলাইনে নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই করা যায় mutation.land.gov.bd ওয়েবসাইট থেকে। নামজারি যাচাই করতে সরাসরি এই ওয়েবসাইট ভিজিট করুন অথবা land.gov.bd ওয়েবসাইট ভিজিট করার পর মিউটেশন অপশনে ক্লিক করুন।
এরপর, নিচের দিকে স্ক্রোল করে আপনার বিভাগের নাম সিলেক্ট করুন এবং পাশের ফাঁকা ঘরে আবেদন আইডি নম্বর লিখুন। অতঃপর, পাশের খুঁজুন বাটনে ক্লিক করুন। তাহলে, একটি পপআপ আসবে। এখানে, আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার লিখুন প্রথম ঘরে এবং দ্বিতীয় ঘরে সেখানে দেয়া অংকটি সমাধান করে উত্তর লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন।
এই পদ্ধতিতে আপনার ই নামজারি আবেদনটি অনুমোদন হয়ে নাকি বাতিল করা হয়েছে সেটি জানতে পারবেন। এই পদ্ধতিটি ছবিসহ আরও বিস্তারিত একটি পোস্টে দেখানো হয়েছে। বিস্তারিত জানতে নিচের বাটনে ক্লিক করুন।
মৌজা ম্যাপ অনুসন্ধান
অনলাইনে বাংলাদেশের যেকোনো মৌজা ম্যাপ দেখতে এবং ম্যাপ অনুসন্ধান করার পর উক্ত ম্যাপটি সংগ্রহ করার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে, সার্টিফাইড কপি বা অনলাইন কপির জন্য আবেদন করতে পারবেন।
অনলাইনে মৌজা ম্যাপ অনুসন্ধান করতে ভিজিট করুন https://dlrms.land.gov.bd ওয়েবসাইট। এরপর, উপরের অপশনগুলো থেকে মৌজা ম্যাপ সেকশনে ক্লিক করতে হবে। অতঃপর, নিচে আপনার জমির ঠিকানা অনুযায়ী বিভাগের নাম, জেলার নাম এবং উপজেলা/থানার নাম সিলেক্ট করুন। সার্ভে টাইপ ঘরে কোন সার্ভের ম্যাপ অনুসন্ধান করতে চান সেটি সিলেক্ট করুন।
এরপর, মৌজা সিলেক্ট করুন বা জেএল নং লিখে মৌজা খুঁজে বের করে সিলেক্ট করুন। অতঃপর, সিট নং লিখে সার্চ করুন বা তালিকা থেকেই উক্ত সিট নং খুঁজে পরপর দুইবার ক্লিক করুন। তাহলে, পপআপ আকারে উক্ত মৌজার ম্যাপ দেখতে পারবেন। এখানে থেকেই মৌজা ম্যাপ সংগ্রহ করার জন্য আবেদন করতে পারবেন।
এই পদ্ধতিটি আমাদের ওয়েবসাইটে ছবিসহ আরও বিস্তারিত দেখানো হয়েছে। নিচের বাটনে ক্লিক করে পোস্টটি পড়তে পারবেন।







